চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভোক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর সৈয়দবাড়ি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভোক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, স্থানীয় একটি চোরচক্রের অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠে হাইলধর গ্রামের জনগণ। গত ২৬ অক্টোবর রাতে চোরের দলটি স্থানীয় ফাতেমা বেগমের ঘরে হানা দিলে ফাতেমা বেগম চিৎকার শুরু করে।
এমন সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পুকুর থেকে দলটির সদস্য মোজাফ্ফর প্র. কেনুকে আটক করে গণধোলাই দেয়। এসময় সে চুরির ঘটনায় নাজিমের জড়িত থাকার কথা স্বীকার করলে নাজিমকেও গণধোলাই দেয় উৎসুক জনতা।
এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর বেলা ১২টায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় স্থানীয় ১ হাজারের অধিক মানুষ জড়িত থাকলেও উদ্দেশ্য প্রণীতভাবে ৮ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার পর থেকে ভোক্তভোগী পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন বলেও মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।
এসময় মানববন্ধনে মালেক হাজী, মনচুর মিস্ত্রি, মো. সিরাজ, মনচুর সওদাগর, ইউচুপ, নুর আহমেদ, জামাল সওদাগর, শামসু, মুজিব, মোজাম্মেল হক, খালেদা বেগম, সোহাগ খাতুন,
লায়লা বেগম, ফাতেমা বেগম, শামীম আক্তার, রোকিয়া বেগম, মল্লিকা বেগম, রুপা আক্তার, শেলি আক্তার, লায়লা বেগম প্রমুখসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।












