১৩ এপ্রিল ২০২৬

আনোয়ারায় শিশু সন্তান নিয়ে লাপাত্তা গৃহবধূ, শিশুটি নিয়ে শঙ্কিত পরিবার

আনোয়ারায় বড় জায়ের স্বর্ণসহ নিজের শিশু সন্তান নিয়ে ২১ দিন ধরে লাপাত্তা রয়েছে এক গৃহবধূ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নে শিশু সন্তানকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শ্বশুরবাড়ির পরিবার। এদিকে লাপাত্তা হওয়া গৃহবধূর প্রবাসী স্বামীর ভাই মো. মোরশেদ বাদী হয়ে গত ২ এপ্রিল চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলনে মো. মোরশেদ জানান, গত ২৭ এপ্রিল মামাতো ভাইয়ের বিয়ের কথা বলে বড় জায়ের স্বর্ণালংকার ও শিশু সন্তান নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন গৃহবধূ সানজিদা সারজু আয়মন। পরে ২৯ এপ্রিল শ্বশুরবাড়িতে ফিরে আসার কথা থাকলেও তিনি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, গৃহবধূ আয়মন পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।

এদিকে গৃহবধূর সঙ্গে থাকা শিশু সন্তানটি পরকীয়ার বলি হওয়ার আশঙ্কা করছেন শিশুটির প্রবাসী বাবা ও পরিবার। তিনি আরও জানান, আমরা শিশু সন্তানের উদ্ধার চাই। বর্তমানে শিশুটি কোন অবস্থায় আছে তা আমরা জানি না। দ্রুত শিশুটিকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, মামলাটি এখনো থানায় তদন্তে আসেনি। এলে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পাঠানো হবে।

আরও পড়ুন