৩ মার্চ ২০২৬

আনোয়ারা কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (০৩ মার্চ) আনোয়ারা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎ছাত্রদলের সভাপতি মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব মোঃ আক্তারুজ্জামান, আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সদস্য মোশাররফ হোসেন সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজু উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ।

‎এসময় অতিথিরা আমাদের অঙ্গীকার দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্বের অবসান, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, সত্য ও ন্যায়ের পথে অটল থেকে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

‎এতে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এরফানুর রশিদ, হাসান জাহাঙ্গীর, মোঃ রহিম, মঈন উদ্দিন, তানভীর আরিফ, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ সুমন, হেলাল, রুবেল, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, মোঃ রাশেদ, মোঃ সোহেল, রাশেদুল বশর, ফখরুদ্দিন, রিয়াজুল হক, বটতলী শাহ মোহছেন আউলিয়ার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন রাকিব এবং কলেজ ছাত্রদলের সি. সহ-সভাপতি ইমরান হোসেন, সি. যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহিম, যুগ্ম সম্পাদক মোঃ সজিব, প্রচার সম্পাদক মোঃ ইমন এবং কলেজ ছাত্রদল নেতা মোঃ শফিউল ইসলাম, আনিসুর রহমান আরফাত, মনির, রিয়াজ, সাকিব, আজিজ, মনির, ফাহিম, তৌহিদ, আসিফ, শাওন, আশফি, আদর, রোহান, আকিব, নাজিব, রোহান, সিয়াম, সায়েম, সাকিব, রাব্বি সহ প্রমুখ।

‎পরিশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আরও পড়ুন