চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী সড়কের ঝিওরী শোলকাটা লাবিবা ক্লাবের দক্ষিণ পাশে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ।
(০৩) মার্চ সোমবার সকালে সড়কের পাশে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি জানান, এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












