চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, সাংবাদিকরাই এ দেশের দর্পণ। আমি আশা করবো, সাংবাদিকেরা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে রেখে এখানকার সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরবেন। সামাজিক বিনির্মাণে সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা থাকবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) আনোয়ারা উপজেলা হলরুমে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
লায়ন হেলাল উদ্দিন বলেন, ইতিমধ্যে আমি জেনেছি আনোয়ারায় বিভিন্ন সন্ত্রাস বাহিনী তৈরি হয়ে গেছে। এসবের কোনো অস্তিত্বই থাকতে পারবে না। মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, আনোয়ারায় গড়ে ওঠা শিল্পাঞ্চলে এখানকার মানুষের চাকরি নিশ্চিত করে বেকার সমস্যা দূরীকরণসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাবে। আগামীতে আধুনিক ও স্বনির্ভর আনোয়ারা গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাব। এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।
আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন— আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, এস এম ফারুক হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান আতিক, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবায়রুল আলম মানিক, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, সংগঠক জিএম মামুনুর রশীদ, সাংবাদিক রুপন দত্ত, জাহিদ হৃদয়, মো. নিজাম উদ্দীন, আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম হামিম, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরসহ প্রমুখ।
দোয়া ও মোনাজাত শেষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে ইফতারের আয়োজন করা হয়।












