৩০ মার্চ ২০২৬

আনোয়ারায় আবারো হাতির আক্রমনে এসএসসি পরীক্ষার্থী আহত

আনোয়ারা প্রতিনিধি »  

আনোয়ারায় আবারো হাতির আক্রমনে গুরুত্বর আহত হয়েছে মোহাম্মদ রিয়াজ(১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী। গতকাল ভোররাতে উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী স্থানীয় মোহাম্মদ আলী সওদাগরের ছেলে। সে দক্ষিন বন্দর উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবার এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেইপিজেডের পাহাড় থেকে রাত সাড়ে তিনটার দিকে হাতিগুলো নেমে এসে রিয়াজদের ঘরের পিছনে হানা দেয়। এসময় রিয়াজের পরিবারের লোকজন সামনে দিয়ে বের হয়ে শোর- চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। তারা হাতিগুলোকে ধাওয়া দিলে সেগুলো কিছুদূর গিয়ে ক্ষিপ্ত হয়ে আবার ফিরে আসে। তখন লোকজন ভয়ে দৌড়াতে থাকলে রিয়াজ হোঁচট খেয়ে পড়ে যায়। তখন ক্ষিপ্ত হাতিটি পা দিয়ে রিয়াজের মুখ ও হাতে আঘাত করে। আহতাবস্থায় রিয়াজের স্বজনরা তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে রিয়াজের জ্ঞান ফিরেছে তবে সে এখনো কথা বলতে পারছে না।

জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোঃ ইয়াছিন নেওয়াজ বলেন,  হাতি তাড়াতে কৌশলের আশ্রয়  নিতে হবে। যাতে হাতি ক্ষিপ্ত না হয়। আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা করব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন