৩০ মার্চ ২০২৬

আনোয়ারায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আনোয়ারা প্রতিনিধি » 

আনোয়ারায় সীমানা বিরোধ নিয়ে প্রতিপক্ষের  হামলায় আব্দুর রাজ্জাক (৫৬)নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে আটটায় বটতলী ইউনিয়নের মাজর পাড়ায় এঘটনা ঘটে। হামলায় নিহতের স্ত্রী হাফিজা খাতুন (৫৫) ও পুত্র  মো. ফোরকান (২৬) আহত হয়েছে। পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মরিয়ম  বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক  ও প্রতিবেশী মো. সৈয়দের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আব্দুর রাজ্জাক নামায পড়তে মসজিদে  গেলে পথে সৈয়দের পুত্র আব্হদুন নুরসহ আরো কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এসময় খবর পেয়ে আব্দুর রাজ্জাকের স্থী ও ছেলে এগিয়ে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে  আঘাত করা হয়। গুরুতর আহত আব্দুর রাজ্জাককে উদ্বার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ  বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেেহে এক নারীকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন