আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু টানেলের সাথে মিল রেখে টানেল সংলগ্ন গামের নাম রাখা হয়েছে টানেল নগর।
গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে নাম পরিবর্তন উপলক্ষে দক্ষিণ বন্দর এতিমখানা মাঠে এলাকার রাজনীদিবীদ, মান্যগণ্য ব্যক্তি ও যুবসমাজ এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে উপস্থিত সকলের সিদ্ধান্তে গোয়ালপাড়া গ্রামের নাম টানেল নগর রাখা হয়। ভবিষ্যতে দাফতরিক সকল কার্যক্রমে এই গ্রামকে টানেল নগর হিসেবে দেখানোর জন্য প্রশাসনসহ সংস্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
মৌলানা আমীর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা এম এ রশিদ, আব্দুল লতিফ, কামাল সওদাগর, আশরাফ জামা, কেইপিজেড শ্রমিক নেতা মো. কামাল, লিয়াকত আলী, আব্দুল মালেক, লিয়াকত আলী, আবুল হাশেম, শাহনুর, জমির মেম্বার, আব্দুল হান্নান, মোরশেদ, আব্দুল মান্নান, আবু ছৈয়দ, মো. আলম, হাজী আবুল বশর, মো. নাছির, মো. কাইয়ুম, ছালামত আল,ি নাছির উদ্দিন, পিচ্চি তাহের, নুরুল আলম, মো. রাসেল, মো. জাহিদ, এস্কান্দর, নবী হোসেন, মো, আক্কাছ, সাদ্দাম হোসেন,মো. ইদ্রিছ, মো. আলম, মো.বাদশা, মো. কমরুল, সোহেল আদনান প্রমুখ।

স্থানীয় বাসিন্দা আওয়ামীলীগ নেতা এম এ রশিদ বলেন, সারাদেশের ন্যায় আনোয়ারাও এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু টানেলের কারণে আনোয়ারা সারাবিশে^ পরিচিতি লাভ করছে। আগামী পাঁচ বছরে আনোয়ারা হবে বিশ্ব মানের নগরী। সেই টানেল সংলগ্ন গ্রামের নাম টানেলের সাথে মিল রেখে রাখা হয়েছে টানেল নগর।
অপর স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ বলেন, ভ’মিমন্ত্রী সাইফুজ্জচামান চৌধুরীর আন্তরিকত প্রচেষ্টায় আনোয়ারায় ব্যাপক উন্নয়ন ঘটছে। আগামীতে টানেলের কারণে এখানে প্রচুর আধুনিক ও শিক্ষিত লোকের সমাবেশ ঘটবে। এজন্য আমাদেরকেও আরো আধুনিক ও স্মার্ট হতে হবে। তারই ধারাবাহিকতায় নাম পরিবর্তণের এই আয়োজন।
বাংলাধারা/এফএস/এফএস












