বাংলাধারা প্রতিনিধি »
আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ৭৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম আজিজ ফকির।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে আনোয়ারার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এলাকার লোকজন প্রথমবার হাতির দলকে তাড়িয়ে দেয়। কিন্তু ভোরে গ্রামের অন্যপাশ দিয়ে আবারও হাতির দল লোকালয়ে নেমে আসে। এসময় আজিজ ফকির ফজরের নামাজ পড়তে বের হলে হাতির আক্রমণে মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস দিদারুল ইসলাম সিকদার হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান।
বাংলাধারা/এফএস/এআর












