১৮ মার্চ ২০২৬

আনোয়ারায় মোটর সাইকেল-স্কেভেটর সংঘর্ষ: আহত ২

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারায়  স্কেভেটরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

রবিবার( ১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার সিইউএফএল সড়কের বন্দর সেন্টার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের মৃত মো. ইউনুসের পুত্র এসএম আক্কাস উদ্দিন(২৪) ও মো. শামসুল ইসলামের পুত্র মো. শওকত (২২)। আহতরা কোরিয়ান ইপিজেড গার্মেন্টস কারখানার কর্মী।

আহত শওকত জানায়, সকালে মোটর সাইকেল যোগে কারখানায় যাওয়ার সময়  স্কেভেটরটি হঠাৎ সড়কের মাঝে চলে আসলে তাদের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তাদের দুইজনের হাত ও পায়ের হাড় ভেঙে যায়।

  বন্দর পুলিশ ফাঁড়ির  ইনচার্জ আবদুর রহিম জানান, দূর্ঘটনার বিষয়ে আমরা কিছু শুনিনি। এ বিষয়ে  খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা  হবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন