আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় কেক কাটার মাধ্যমে এই কর্মসূচী পালন করা হয়।
যুবলীগের আহবায়ক শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু, যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, নুর কাইয়ূম, শফিউল আলম, এডভোকেট আলম, আলী আকবর, জামশেদুল আলম, এরশাদ আলী সোহেল, মোহাম্মদ জামাল জালাল উদ্দিন, রাশেদ, ফোরকানসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দরা।
এসময় যুবলীগ নেতৃবৃন্দরা বলেন, শেখ মনির হাতে গড়া যুবলীগ বর্তমানে অতীতের সব সময়ের চাইতে বেশি ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ সদা প্রস্তুত। আনোয়ারা উপজেলা যুবলীগ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দিক নির্দেশনায় দেশ ও মানুষের কল্যানে কাজ করছে।
বাংলাধারা/এফএস/এআর












