২৭ মার্চ ২০২৬

আনোয়ারা-কর্ণফুলীর ২ হাজার দুস্থ পরিবারের মাঝে কেইপিজেডের ত্রাণ সহায়তা

আনোয়ারা প্রতিনিধি »

চট্টগ্রাম মহানগর, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দুস্থ অসহায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিলেন কেইপিজেড।

সোমবার (১৯ জুলাই) সকালে কেইপিজেডে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

আনোয়ারা-কর্ণফুলী উপজেলার কেইপিজেডের পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কোভিড মহামারিতে ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় মানুষদেরকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী, কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্ণেল (অব:) মোঃ শাহজাহান ও সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান প্রমুখ।

সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, কোভিট-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এক্ষেত্রে কেইপিজেডের পার্শ্ববর্তী ইউনিয়নগুলোকে প্রধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রাম মহানগরে ১ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। আগামীতেও কেইপিজেডের পক্ষ থেকে এধরণের সহায়তা অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন