বাংলাধারা প্রতিবেদন »
আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ‘সুভাসচন্দ্র বোস কাপ ২০২০’এ অংশগ্রহণ করছে রাঙ্গুনিয়ার সন্তান মো. ইশরার উদ্দীন আনান। এ পর্যন্ত দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আনান। একটিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক ও অপরটিতে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক অর্জন করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কলকাতার হাওড়ার দাস নগর আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল এ পাঁচটি দেশের প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের স্কুলেস স্পোর্টস এর সাধারণ সম্পাদক দীলিপ যাদব। সাথে ছিলেন ওয়ার্ল্ড জাজ কাউসার আহমেদ, সুভাসচন্দ্র বোস কাপ ২০২০-এর আয়োজক এশিয়া জাজ শ্রিহান তারুক নাথ সরদার।
জানা যায়, ওয়ার্ল্ড জাজ কাউসার আহমেদের নেতৃত্ব বাংলাদেশ থেকে ৭ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগিরা হলো আনান, শোয়েব আহমদ, রোকেয়া, রাতুল প্রমুখ।

এর আগে জাতির পিতার শততম জন্মবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ গেট সংলগ্ন এসোসিয়েশনের প্রশিক্ষণ ভেন্যুতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় সে তাম্রপদক অর্জন করে।
মো. ইশরার উদ্দীন আনান রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নিজাম উদ্দীন বাদশার দ্বিতীয় ছেলে। সে চিটাগাং কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেনির ছাত্র। জাতির পিতার শততম জন্মবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে এসোসিয়েশনের উদ্দোগে চট্টগ্রামে একটি আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা
ছেলের এ স্বর্ণ জয় নিয়ে নিজাম উদ্দীন বাদশা বলন, আমার ছেলের হাতে বিদেশের মাটিতে দেশের পতাকা দেখে গর্বে বুক ভরে গেল। দেশের সম্মান রক্ষার্থে দোয়া করছি এবং সাথে সবার কাছে দোয়া কামনা করছি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












