১৯ মার্চ ২০২৬

আন্দোলনের পর স্থগিত চবি আইইআর ১ম বর্ষের পরীক্ষা

বাংলাধারা প্রতিবেদন  »

দুই বছর পর শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ১ম বর্ষের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে একটি নোটিশের মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

এর আগে ২০ জানুয়ারি বাংলা পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ ২৪ মাস ২০ দিন পর শুরু হয় আইইআর ১ম বর্ষের পরীক্ষা। ক্লাসে উপস্থিতির হার কম থাকায় ১১ শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি না দেওয়ায় পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন