৩১ মার্চ ২০২৬

আপোষ না করার নির্দেশ দিয়ে গেছেন প্রধানমন্ত্রী : কাদের

বাংলাধারা ডেস্ক »

দলের ভেতরে শুদ্ধি অভিযান চলছে, চলবে। যতদিন সন্ত্রাস, মাদক ও দুর্নীতি বন্ধ না হবে ততদিন এ অভিযান চলবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী দেশে না থাকলেও চলমান অভিযানে আপোষ না করার নির্দেশ দিয়ে গেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন, যত বড় গডফাদার হোক না কেন অপরাধীদের কোনও ছাড়া নেই। খুন, ধর্ষণ, টেন্ডারবাজি এসব দুর্নীতির বিরুদ্ধে সরকার সচেষ্ট আছে। এ সমস্ত ক্ষেত্রে সরকার নির্বিকার থাকবে না। অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে গেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘যারা অপরাধী তারা আগে কে কী দল করেছে সেটি বড় কথা না। সেটি আমরা দেখছি না। এখন তারা আওয়ামী লীগের কর্মী, আমরা সে বিবেচনায় তাদের বিচার করছি।’

যুবলীগ নেতারা গ্রেফতার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এতে দলের কোনও ধরনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি বরং উজ্জ্বল হচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যা করতে পারেনি শেখ হাসিনা সরকার তা করে দেখাচ্ছে।’

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন