বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীলস্থ আবদুর রাজ্জাক কারিগরি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সেলাই প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে আবদুর রাজ্জাক কারিগরি মাদ্রাসার মাঠে এ বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শিক্ষক হারুন সিকদার।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ আলী, ১ নং মীরেরখীল ওয়র্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম তালুকাদার, ব্যবসায়ী সাবের আহমদ তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে কারিগরি মাদ্রাসা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১৫ জন নারী শিক্ষার্থীকে ১৫টি সেলাই মেশিন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অতিথিবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












