২১ মার্চ ২০২৬

আবরার হত্যার প্রতিবাদে চবি শিক্ষার্থীদের ৫ দফা দাবি

চবি প্রতিনিধি »

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও হত্যাকারীদের বিচারের আিতায় এনে সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে সাড়ে চারটার দিকে চট্টগ্রাম নগরীর ষোলোশহর স্টেশন চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে যোগ দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মহসিন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ চট্টগ্রামের শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাতে নিরাপদ না। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা এবং রাবির শিক্ষার্থীকে হাতুড়ি পেটা এর বড় উদাহরণ। কাজেই সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিসহ আমাদের ৫ দফা দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

পাঁচ দফা দাবি মধ্যে-

এক. সকল অপরাধীকে সনাক্ত করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

দুই. অপরাধীদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।

তিন. গতবছরের অক্টোবর ঘটনাসহ পূর্বের সকল ঘটনার তদন্ত করতে হবে।

চার. ৭২ ঘন্টার মধ্যে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

পাঁচ. আবরার হত্যার ও তার পরিবারের সমস্ত ব্যয় বুয়েটের প্রশাসনকে বহন করতে হবে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন