১৯ মার্চ ২০২৬

আবারও বন্ধ হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক

বাংলাধারা প্রতিবেদন  »

নিরাপত্তার স্বার্থে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক বন্ধ রেখেছে পুলিশ। হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ সমাবেশের কারণে পুলিশের এই পদক্ষেপ বলে জানা গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় এই সড়কের উভয় প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের আগে থেকেই সড়কটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজকের বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি বন্ধ রাখা হয়েছে। সমাবেশ শেষ হওয়া মাত্র যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন