২৭ মার্চ ২০২৬

আবারও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বাংলাধারা ডেস্ক »

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া শ্রমিকদের কাজে ফেরাতে চালু হওয়া লঞ্চ চলাচল আবারও বন্ধ ঘোষণা দিয়েছে।

সোমবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, ‘ঈদের ছুটিতে যাওয়া কারখানার শ্রমিকদের ফিরিয়ে আনতে লঞ্চ চালু করা হয়েছিল। পরে আজ দুপুর ১২টা থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, বিভিন্ন গন্তব্য থেকে যেসব লঞ্চ এরই মধ্যে সদরঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছে, সেগুলো ভিড়তে পারবে।’

এদিকে, কঠোর বিধিনিষেধের মধ্যে গতকাল রোববার থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। কারখানা খুলে দেওয়ার ঘোষণার রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরমুখী শ্রমিকদের ঢল দেখা গেছে। গণপরিবহণ বন্ধ থাকায় ঈদে বাড়ি গিয়ে কঠোর বিধিনিষেধে আটকেপড়া শ্রমিকেরা কাজে যোগ দিতে সীমাহীন দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরতে থাকেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন