১৪ মার্চ ২০২৬

আবারও সংগীত নিষিদ্ধ আফগানিস্তানে !

আন্তর্জাতিক ডেস্ক»

আফগানিস্তানে আবারও নিষিদ্ধ হতে যাচ্ছে সংগীত। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তাদের শাসনে সংগীতের অনুমোদন থাকবে না।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসলামে সংগীত নিষিদ্ধ। তবে আশা করছি, চাপ দেওয়ার বদলে মানুষ নিজেরাই যাতে সংগীত এড়িয়ে চলে সে সম্পর্কে আমরা সচেতন করতে পারব।‘

আফগানিস্তানে ১৯৯৬-২০০১ পর্যন্ত তালেবান শাসনে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র কঠোরভাবে নিষিদ্ধ ছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদের সুত্রমতে, সেই সময় আইন অমাণ্যকারীদের ভয়াবহ শাস্তির মুখে পড়তে হত।

কিন্তু ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তালেবান উৎখাত হলে দেশটিতে সংগীতচর্চার ব্যাপক প্রসার ঘটে। সেখানে প্রচুর কনসার্ট ও উৎসব হতো। এমনকি আফগানিস্তানে ন্যাশনাল ইনস্টিটিউট অব মিউজিক প্রতিষ্ঠা হয়, সেখানে নানা অনুষ্ঠানও উদ্‌যাপন করা হয়। পাশাপাশি দেশটির সব নারী অর্কেস্ট্রা দেশে ও বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ