বাংলাধারা প্রতিবেদক »
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। এর বাইরে আমার অন্য কোন দেশের নাগরিকত্ব নেই।’ এক ফেসবুক পোস্টের মাধ্যমে নওফেল তার এই কথা বলেন।
এসময় তিনি আরও লিখেন, ‘যুক্তরাজ্যে পড়াশুনা করলেই বা ওই দেশের কারো সাথে বিবাহ হলেই সেখানের নাগরিক হওয়া যায় না। বৈবাহিক সুত্রে নাগরিক হতে হলেও একটি দীর্ঘ প্রক্রিয়া অনুসরন করে যুক্তরাজ্যে বসবাসকারী হতে হয়।’
‘একটি ফেসবুক পেজে প্রচার করা হয়েছে বিবাহ সূত্রে আমার যুক্তরাজ্যের নাগরিকত্ব হয়ে গিয়েছে এবং তা সংবিধান লঙ্ঘন! এইসব উদ্ভট প্রচারকদের কারণে কেউ যদি বিভ্রান্তও হয়, তাই সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ ব্যতীত কোনো দেশের নাগরিক আমি কখনও ছিলাম না এখনও নেই!’
তিনি আরও লিখেন, ‘যুক্তরাজ্যে পড়াশুনা করলেই বা ওই দেশের কারো সাথে বিবাহ হলেই সেখানের নাগরিক হওয়া যায় না। বৈবাহিক সুত্রে নাগরিক হতে হলেও একটি দীর্ঘ প্রক্রিয়া অনুসরন করে যুক্তরাজ্যে বসবাসকারী হতে হয় এবং সর্বশেষ যা আমি শুনেছি প্রায় ছয় বছর সেখানে বিবাহ পরবর্তী নিয়মিত থাকতে হয়। সুতরাং, আমার অজ্ঞাতসারেও, বিবাহ সুত্রে যুক্তরাজ্যের নাগরিকত্ব পেয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই!’
বাংলাধারা/এফএস/এআই












