বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরীকে যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।
নিজের মনোনয়ন না পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আ জ ম নাছির বলেছেন, ‘আমি নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন আমি তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের জন্য কাজ করবো’।
রোববার সাংবাদিকদের মেয়র নাছির বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে রেজাউল করিম চৌধুরী নিঃসন্দেহে যোগ্য প্রার্থী। তাকে বিজয়ী করতে মহানগর আওয়ামী লীগ ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করবে।’
বাংলাধারা/এফএস/টিএম












