১৪ মার্চ ২০২৬

আম্পায়র আউট দেননি, নিজেই মাঠ ছাড়লেন কুশল মেন্ডিস

বাংলাধারা ডেস্ক »

ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের খেলা। এর প্রমাণ আছে মাঠে ও মাঠের বাইরে।  আজ শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম একদিনের ম্যাচেও পাওয়া গেছে এই প্রমাণ।  এদিন লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস যা করলেন; দৃষ্টান্ত হয়ে থাকবে অনেক দিন।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ- ক্রিকেটিয় সম্পর্কটা দা-কুমড়ার মতো। নিদাহাস ট্রফিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তা দৃশ্যমান ছিল সেটি। মাঠের মধ্যে তুচ্ছ ঘটনায় তেড়ে আসতেন লঙ্কানরা। এবার তা হয়নি।

ঘটনাটি ঘটে ৩৪ ওভারের শেষ বলে। রুবেলের শর্ট লেংথের বল কুশল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে যায় মুশফিকের হাতে। রুবেল নিজেও বুঝতে পারেননি, তাই আবেদন ছিল হালকা। আম্পায়ারও আবেদনে কোন সাড়া দেননি। বুঝতে পারেননি উইকেটের পেছেন থাকা মুশফিকও।

বুঝতে পারেননি আম্পায়াও। তিনি আউট না দিলেও কুশল মেন্ডিস ঠিকই মাঠ ছেড়ে প্যাভিলিয়নের পথে হাটা ধরেন।

তার ফিরে যাওয়াতে হতবাক ক্রিকেট বোদ্ধা হতে শুরু করে ভক্তরাও। টিভি ধারাভাষ্যকার কুশলের ফিরে যাওয়া দেখে বলছেন, ‘ওয়েল ডান, দ্যাট ম্যান…দ্য রিয়েল স্পিরিট অব ক্রিকেট।’ আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৩ রান।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ