বাংলাধারা প্রতিবেদন»
চীনের সিনোফার্ম থেকে আরও ছয় কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (১১ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তবে ভ্যাকসিনের মূল্য কত সেই সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘সিনোফার্মের সঙ্গে আমাদের নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে। মূল্য প্রকাশ করা যাবে না।’ এছাড়াও তিনি বলেন, ‘মোট ১৩ কোটি ৮২ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এতে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ লাগবে। এখন পর্যন্ত আমারা দুই কোটি ৫৫ লাখ ডোজ কিনেছি।’
এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ‘আজকের অনুমোদিত ভ্যাকসিন নভেম্বর আসতে পারে।’
এর আগে, সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে বাংলাদেশ সরকার। যার মধ্যে এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে। গতকাল চীনের সিনোফার্ম থেকে আরও ১৭ লাখ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।
বাংলাধারা/এফএস/এফএস












