বাংলাধারা ডেস্ক »
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউনকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ঘনিষ্ঠ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা করোনা পজিটিভ হওয়ায় ৭৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট নিজেকে আইসোলেশনে রেখেছিলেন। শুরুতে বাসায় থাকলেও চিকিৎসক দের পরামর্শে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্টের বিবৃতি তুলে ধরা হয়, ‘তিনি করোনা সংক্রমণের শিকার হয়েছেন কি না, তা স্পষ্ট করা হয়নি। তবে বলা হয়েছে, তাঁর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁকে নিয়ে উদ্বেগের কিছু নেই।’
আলজেরিয়াতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ হাজার এবং মৃত্যু হয়েছে ১৮৯৭ জনের।
বাংলাধারা/এফএস/ওএস/এআর












