বান্দরবান প্রতিনিধি»
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন বান্দরবানের আলীকদম উপজেলা শাখার উদ্যোগে অবৈধ ভাবে মাতামূহুরী রির্জাভ থেকে পাথর ও বালু উত্তোলনসহ পাহাড়ে গাছ কাঠা বন্ধের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে মাতামুহুরী রিজার্ভের অবৈধ কাঠ, বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে আলীকদম উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
এসময় আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন,৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, আলীকদম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানসহ গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনতিবিলম্বে মাতামুহুরী রিজার্ভে অবৈধ পাথর উত্তোলন,কাঠ,বালু উত্তোলন বন্ধ করতে হবে। বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য সরকারি উদ্যোগে কৃত্রিম জলাধার নির্মাণ করতে হবে। ইটভাটার কালো ধোঁয়া বন্ধ,কাঠ দিয়ে ইট উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে। তা নাহলে পাহাড় একদিন মরুভূমিতে রুপান্তরিত হবে। তাই সবাইকে পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসা আহব্বান জানান।












