বান্দরবান প্রতিনিধি »
আলীকদম উপজেলায় অগ্নিকাণ্ডে অচেতন অবস্থায় ঘুমে থাকাকালীন সময়ে দু’যুবক নিহত হয়েছেন। এতে একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়ায় এ ঘটনাট ঘটে।
নিহত রেংনং ম্রো (৩৬) ধনরই ম্রো কারবারির ছেলে, অপরজন রিংরাও ম্রো (৩২) মৃত মার ম্রো’র ছেলে এবং আহত মেনরাই ম্রো (৪২) মৃত ওয়াইমাই ম্রো’র ছেলে, তারা আলীকদমে ১নং সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কলার ঝিরি লাংড়ি ম্রো পাড়া একই এলাকা গ্রামে বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তিনজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করে মাতাল অবস্থায় চেরাগ বাতি না নিভিয়েই ঘুমিয়ে পড়ে। পরে ঘরে থাকা ওই চেরাগ বাতি পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ঘুমন্ত অবস্থায় অতিরিক্ত মদ্যপ থাকায় ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে গেছে দু’জন এবং অপর একজনের শররের বেশিরভাগ পুড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে।
আরও জানা যায়, সকালে আহত মেনরাই ম্রোকে (৪২) উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয় ইউপি সদস্য সুই চা মং ম্রো বলেন, গতকাল রাতে অগ্নিকাণ্ডে দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আলীকদম ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, অসুস্থতা কারণে যেতে পারিনি। ঘটনাটি রাত্রে ঘটেছে। দুইজন যুবক মৃত্যু হয়েছে ও আহত ব্যক্তিকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সরকার বলেন, অগ্নিকান্ডে দুই ব্যক্তি আগুনে পুরে মারা গেছে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।












