২০ মার্চ ২০২৬

আ’লীগ ছাড়া আর কেউই সমুদ্রসীমার অধিকার আদায়ে উদ্যোগ নেয়নি: প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক  »

আওয়ামী লীগ ছাড়া আর কেউই সমুদ্রসীমার অধিকার আদায়ে উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভবিষ্যতে অন্য দেশের জন্যও বাংলাদেশ জাহাজ তৈরি করবে বলে জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর ৩টি যুদ্ধজাহাজ ও ২টি জরিপ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কারও সাথে শত্রুতা নয়; তবে আক্রান্ত হলে তা মোকাবেলা করার সার্মথ্য অর্জন করতে চায় বাংলাদেশ। বিশাল সমুদ্রসীমা রক্ষার লক্ষ্যেই আধুনিক নৌবাহিনী গড়ে তোলা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময়, শীতকালে করোনা সংক্রমণের বিষয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান শেখ হাসিনা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন