বাংলাধারা প্রতিবেদন »
আজ শনিবার বেলা ২টায় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে নামাজে জানাজায় অংশ নিতে সকাল থেকে হাটহাজারীতে জনতার ঢল নেমেছে। আল্লামা শফীকে একনজর দেখতে ও জানাজায় শরিক হতে তার ছাত্র ও ভক্তরা হাটহাজারীতে ভোর থেকেই আসতে শুরু করেছেন। সেখানে রীতিমতো জনস্রোতের সৃষ্টি হয়েছে। আল্লামা শফী দীর্ঘদিন এই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
আজ বেলা ২টায় জানাজা শেষ মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাধারা/এফএস/এএ












