২৯ মার্চ ২০২৬

আল্লামা শফীর জানাজা শনিবার বাদ জোহর

বাংলাধারা প্রতিবেদন »  

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারীর ইউএনও রুহুল আমিন।

তিনি জানান, জানাজা শেষে মাদরাসার পাশের মাকবারায়ে হাবিবিয়াতে দাফন করা হবে আল্লামা শাহ আহমদ শফীকে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আজগর আলী হাসপাতালে আনা হয় তাকে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ