বাংলাধারা ডেস্ক »
আল্লাহর রহমত প্রার্থনায় আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদের তীর মুখর করে তোলেন লাখ লাখ মুসল্লি।
তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা জোবায়ের মোনাজাত পরিচালনা করেন ।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টা ০৮ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৬ মিনিটে শেষ হয় মোনাজাত।
এরআগে শীতের তীব্রতা উপেক্ষা করে টঙ্গী তুরাগ তীরে সমবেত হন লাখো মুসল্লি। ফজরের নামাজের পর শুরু হয় নির্দেশনামূলক বয়ান।
পরে আখেরি মোনাজাতে চোখের জলে মুসল্লিরা দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ইজতেমার মোনাজাতে অংশ নেন।
এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (১৭ জানুয়ারি)।
বাংলাধারা/এফএস/টিএম












