২৬ মার্চ ২০২৬

আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেলের শোক

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ সোমবার (৩১ জানুয়ারি) এক শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে আ জ ম নাছির উদ্দীনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, বিজিএমইএ সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু প্রমুখ।

এছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। তারা এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম পৃথক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন