বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
আজ বাদে আসর জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এরআগে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ সিটি মেয়রের মা। বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহে ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিও।












