বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ সোমবার (৩১ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।












