২৮ মার্চ ২০২৬

আ: লীগের কেন্দ্র সচিবকে কুপিয়েছে বিএনপি কর্মীরা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগের কেন্দ্র সচিবকে কুপিয়ে আহত করেছে বিএনপি কর্মীরা।

বুধবার (২৭ জানুয়ারি) চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়স্থ গ্রিন সাইন স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন সান্টু (৪৫)।

সূত্র জানিয়েছে, নৌকার কেন্দ্র সচিব শাহাবুদ্দিন সান্টু যখন কেন্দ্রে যান তখন সেখানে ছাত্রদল-যুবদলের ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে সান্টু গুরুতর আহত হন।

আহত শাহাবুদ্দিন সান্টুর ছোট ভাই আব্বাস বলেন, চান্দগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ধানের শীষের শ্লোগান দিতে দিতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে কেন্দ্রে ঢোকেন। এ সময় তারা পেছন থেকে শাহাবুদ্দিন সান্টুর মাথায় আঘাত করলে তিনি পড়ে যান। দ্রুত পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ইলিয়াস নামে আরো একজন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে তারা দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন