১৪ মার্চ ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুল-চেলসির জয়

বাংলাধারা প্রতিবেদন »  

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত রেখেছে লিভারপুল। শনিবার(১১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক  টটেহন্যাম হটসপারকে ১-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো অলরেডরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্বক ছিল লিভারপুল। শুরুর দিকেই রবোর্তো ফিরমিনিয়োর নেতৃত্বে অলরেডদের সংঘবদ্ধ আক্রমণ ঠেকিয়ে দেন স্পার্স ডিফেন্ডার ট্যাংগ্যাংগা। এরপর ভ্যান ডায়েকের হেড একক নৈপূণ্যে রুখে দেন গোলরক্ষক পাওলো গাজানিগা।

তবে ম্যাচের ৩৭ মিনিটে আর ফিরিমিনিয়োকে রুখতে পারেনি মরিনিয়োর টটেনহ্যাম। লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের বাকি সময়ও ছিল লিভারপুলের দাপট। তবে সন হিউন মিন আর জিয়োভানি লো সেলসো সহজ সুযোগ নষ্ট করায় সমতায় ফিরতে পারেনি টটেনহ্যাম।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি।  ম্যাচের ২৭তম মিনিটে সফল স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে নেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। উইলিয়ান ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন আব্রাহাম। ৩৮তম মিনিটে রিস জেমসের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে  ব্যবধান অনেকটাই নিশ্চিত করে ফেলেন হাডসন-ওডোই। সেসার আসপিলিকুয়েতার ক্রসে বল পেয়ে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড।এই জয়ে ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারেই রইলো চেলসি।

দিনের আরেক ম্যাচে নরিচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ ড্র করেছে আর্সেনাল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ