বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কের ফয়’স লেক এলাকার ইউএসটিসি’র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার করোনা ইউনিট চালু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. কামরুল হাসান বলেন, হাসপাতালের করোনা ইউনিটের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। আমাদের অভ্যন্তরীণ কিছু কাজ বাকি রয়েছে। আজ বিকেলে অথবা আগামীকাল সকাল থেকে হাসপাতালে রোগী ভর্তি করানো যাবে। করোনা চিকিৎসায় ১০০টি শয্যা রয়েছে। এ ছাড়া তিনটি আইসিইউ’র ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসাসেবা দিতে আপতত ১৮ জন নার্স এবং ৮ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সিনিয়র সচিব কামাল উদ্দিন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ।
বাংলাধারা/এফএস/টিএম












