১৬ মার্চ ২০২৬

ইতালিতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা

বাংলাধারা ডেস্ক »  

ইতালিতে করোনার প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে ভেনিস কার্নিভাল।ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল মিলান ও ভেনিসে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে । করোনা ভাইরাস নিয়ে  সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে, করোনা ভাইরাসে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় ইরানের অনেক শহর জনমানব শূন্য হয়ে পড়েছে । ইরানি সূত্রের বরাত দিয়ে আল আরবিয়া এই তথ্য জানিয়েছে,দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান এবং আর্মেনিয়া।সাউথ কোরিয়াতেও আশঙ্কাজনকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া দেশটির ২শ’ নাগরিককে কোয়ারেন্টাইন করেছে ইসরায়েল।

অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৪৬৫ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ৭৭ হাজারে দাঁড়িয়েছে। এখনো ভুতুড়ে শহর হয়ে আছে কোভিড নাইন্টিনের উৎপত্তিস্থল চীনের উহান। দ্রুত সংক্রমিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনা কর্তৃপক্ষ বলছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার  সংখ্যাও উল্লেখযোগ্যহারে বেড়েছে।মোকাবিলায় সামনের সারি থেকে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। জীবনের ঝুঁকি নিয়ে এই কঠিন মুহূর্তে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার কারণে হুবেই প্রদেশসহ অন্যান্য স্থানের চিকিৎসাসেবা কর্মীদের বেতন তিনগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন