বাংলাধারা প্রতিবেদন »
‘ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’- জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলে এমনটাই বলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের সভাপতি এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ।
শনিবার (২২ আগস্ট) যশোরের শামসুল হুদা স্টেডিয়াম এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের কর্মকর্তারাও ছাড়াও জাতীয় শোক দিবসের এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা এসোসিয়েশনের সভাপতি ও ক্রীড়ামোদীরা।
এসময় জাতীয় শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের সভাপতি তরফদার মো: রুহুল আমিন।
এসময় তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এ গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করে।
তিনি আরও বলেন, এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। এটা ছিল ইতিহাসের কলঙ্কতম দিন। এই কলঙ্ক কবে গুছাবে তা আমরা জানিনা। আজকের এইদিনে আমরা মিলিত হয়েছি তিনি এবং তার পরিবারের জন্য দোয়া করবো যাতে আল্লাহ্ উনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এই প্রার্থনা করি।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












