১৪ মার্চ ২০২৬

ইরাকে আবারও মার্কিন হামলা, শীর্ষ কমান্ডারসহ নিহত ৬

বাংলাধারা ডেস্ক »

ইরাকে আবারও বিমান হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ভোরে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে এক ড্রোন হামলায় হত্যার ২৪ ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি (পিএমইউ) ঘাঁটিতে এ হামলায় গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডারসহ ৬ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের তাজি এলাকায় আল শাবির একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ফের বিমান হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে পপুলার মোবিলাইজেশন ইউনিট এ হামলায় তাদের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার খবর অস্বীকার করেছে। এক পুলিশ সদস্য রয়টার্সকে বলেন, পিএমইউ-এর গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হলে অনেকে হতাহত হয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন তা বলতে পারেননি তিনি।

প্রসঙ্গত, সোলেইমানি হত্যার পর তেহরান যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর ফের এই হামলা হলো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ