বাংলাধারা ডেস্ক »
যুক্তরাষ্ট্র একযোগে ৫২টি যুদ্ধবিমান উড়িয়ে ইরানের প্রতি সতর্কবার্তা জানিয়ে দিয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির উটাহ রাজ্যের হিল বিমানঘাঁটি থেকে ওড়ানো হয়েছে অর্ধশতাধিক লাইটনিং টু স্টিলথ যুদ্ধবিমান।
ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনায় হামলার হুমকির ক’দিন পরই এ মহড়া চালানো হলো। ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরানের প্রতিশোধের হুঁশিয়ারির প্রেক্ষিতে এ হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রসঙ্গত, ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ২ জানুয়ারি দিবাগত রাতে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি।
বাংলাধারা/এফএস/টিএম












