২৯ মার্চ ২০২৬

ইয়াবা বিক্রির ১ কোটি টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটক

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে এক কোটি ১৭ লাখ টাকা এবং ৫ হাজার ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে র‍্যাব এ তথ্য গণমাধ্যমকে জানায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, র‌্যাব-৭ এর একটি টিম গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি এর একটি বাসায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিত্তে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল রোববার (৮ নভেম্বর) উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামি শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মােরজিনাকে (২৮) আটক করে। পরে তাদের বাসা তল্লাশি করে ৫ হাজার তিনশ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ওই রোহিঙ্গা দম্পত্তি জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলে দিচ্ছিলো। পরে তাদের আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা দম্পতি জানায়, তারা মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে মাদকের ব্যবসা করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দুটি পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারি পরিচালক মাহমুদুল হক মামুন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ