২৭ মার্চ ২০২৬

‘ঈদের খুশি সবার সাথে’ ইভেন্টের মাধ্যমে ভিবিডির ঈদ উপহার বিতরণ

বাংলাধারা প্রতিবেদন  »

করোনা মহামারির কারনে বহু পরিবারের মাঝে আসচ্ছলতা দেখা দিয়েছে তাই তাদের ঈদ পালন করা কষ্টসাধ্য ব্যাপার। এমন পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌছে দিতে ভিবিডি রাঙ্গামাটি জেলা “ঈদের খুশি সবার সাথে” নামক ইভেন্ট হাতে নিয়েছে। ইতিমধ্যে তারা ১২২টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

মঙলবার(১১ মে) রাতে ভিবিডি রাঙামাটি জেলা শাখার আয়োজনে পুরো রাঙামাটি শহরের অসহায়দের তালিকা করে ঈদ উপহার বিতরণ করা হয়।

সংগঠনটির ভলান্টিয়াররা জানায়, ভলান্টিয়ারদের ঈদ শপিংয়ের টাকা দিয়ে এবং রাঙ্গামাটির বিভিন্ন বিত্তবান শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় আমরা শতাধিক পরিবারের জন্য ঈদ উপহারের আয়োজন করা হয়েছে। পরিবারগুলো যেনো অসম্মানিতবোধ না করে তাই ভলান্টিয়ারগণ রাতের আধাঁরে প্রত্যেকের ঘরে ঘরে উপহার পৌছে দিয়েছি।

উক্ত ইভেন্ট এর ইভেন্ট লিডার সামিউল আলম রণ বলেন “ভিবিডি রাঙ্গামাটি জেলা দীর্ঘদিন যাবত রাঙ্গামাটির সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতা বজায় রেখে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই ইভেন্টের আয়োজন করেছি। গরিব দুস্থ মানুষদের কাছে ঈদ আনন্দ পৌঁছে দিতে তাদের পাশে ঈদের বাজার সামগ্রী পৌঁছে দিচ্ছি।আমাদের সামনেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য,গত ২৬-৩০ এপ্রিল আমাদের ভলান্টিয়ারগণ রাঙ্গামাটির প্রতিটি এলাকায় জরিপ করে উপকারভোগী পরিবারগুলো খুজে বের করে ভলান্টিয়াররা।উপহার পেয়ে পরিবারগুলো প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংগঠনের জন্য দোয়া করেছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন