১৯ মার্চ ২০২৬

ঈদের পর আরও ১ সপ্তাহ ‘লকডাউন’

বাংলাধারা ডেস্ক  »

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের কারণে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (১১ মে) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।

উল্লেখ্য, চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। পরে সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর ২৮ এপ্রিল বিধিনিষেধের সময় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন