১৯ মার্চ ২০২৬

উইন্ডিজ পর্যবেক্ষক দলের ঢাকা সফর

স্পোর্টস ডেস্ক  »

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে আয়োজক বিসিবি’র প্রাক প্রস্তুতি দেখতে ঢাকায় পৌঁছেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডর দুই সদস্যের পর্যবেক্ষক দল। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইনস যোগে ক্যারিবিয়ান দ্বীপ থেকে তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

দুই পর্যবেক্ষকের একজন হচ্ছেন ড. অক্ষয় মানসিং যিনি ক্রিকেট উইন্ডিজের মেডিকেল প্যানেলের সদস্য ও বোর্ড পরিচালক। অপরজন বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ি। তিন থেকে চার দিনের এই সফরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোভিড -১৯ ব্যবস্থাপনা থেকে শুরু করে ভেন্যু পরিদর্শন, ম্যাচ পরিচালনা ও ম্যাচ সিনারিও পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, আইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের তিনটি টেস্ট, সমান সংখ্যক ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন