১৭ মার্চ ২০২৬

উইম্যান মেলা দিনে বন্ধ,রাতে খোলা

মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক»

কৌতুহলী আচরণ আর অদ্ভুত নিয়মে চলছে চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে এখন রাতের আয়োজন উইম্যান মেলা। কভিড-১৯’র নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে এ মেলা। সরকারী নির্দেশনা উপেক্ষা করেই চলছে চট্টগ্রামে মাসব্যাপী উইম্যান ট্রেড ফেয়ার চলছে দ’মাস। ব্যাবসায়িক উদ্দেশ্যেই করোনার স্লোগান ‘স্বাস্থ্য বিধি মেনে চলি, নিরাপদে থাকি’ সম্পূর্ণ উপেক্ষিত। আবার দিনে বন্ধ মেলা, আর রাতে জমজমাট। মেলা চলছে অনির্দিষ্ট কালের জন্য। গত ৩১ জানুয়ারী যে মেলা শেষ হয়ে যাওয়ার কথা সেই মেলা প্রায় একমাস পরও দু’মাসের শেষ পর্যায়ে গত ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতেও চলতে দেখা গেছে।

মেলা রাতে চলার ঘটনার পেছনের কৌতুহলী রহস্য খুঁজে দেখা গেছে জীবনের চেয়ে টাকার মূল্য বেশি মেলা কর্তৃপক্ষ, আয়োজক ও ব্যবসায়ীদের কাছে। ক্রেতাদের পুঁজি করে মেলা দিনে বন্ধ রেখেই রাতে ধুমছে চলছে। সরকারকে আই ওয়াশ করতেই কর্তৃপক্ষ ব্যবসাকে মূল্যায়ন করছে বেশি। রেলের এই মাঠকে ঘিরে রেল কর্মকর্তাদেরও অর্থ বাণিজ্য কম নয় এমন অভিযোগ উঠে এসেছে খোদ প্রকৌশল বিভাগের পক্ষ থেকে।

করোনার মধ্যেও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মেলায় মহিলাদের উপচে পড়া ভীড়। দিনে মেলায় আগতদের বলা হচ্ছে রাতে আসবেন, তাহলেই খোলা পাবেন আর কম দামেই পাবেন আপানার পছন্দের কালেকশন। কর্তৃপক্ষ মহাখুশী মেলা রাতের আঁধারেই চলছে সরগরম। স্বাস্থ্য বিধি নিয়ে মাইকিং করা এখন বন্ধ। স্বাস্থ্যবিধি মানতে আগতদের সচেতনতা নিস্তেজ, কিন্তু ভেতরের জটলায় স্বাস্থ্যবিধি কোথায় গেছে।

এই প্রথম বাংলাদেশ রেলওয়ের শহীদ শাহজাহান মাঠে মাসব্যাপী সুবিশাল মেলার আয়োজন শুরু হয়েছে গত ১ জানুয়ারী থেকেই। এখনও চলছে প্রচারণা ছাড়াই। এটি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী দ্বিতীয়বারের মত সিএমএসএমই ট্রেড ফেয়ার ’২০২২ আয়োজন করা হয়েছে। কিন্তু চলছে এক মাসের পরিবর্তে দুমাস যাবৎ। যদিও এবারের স্লোগান ‘স্বাস্থ্য বিধি মেনে চলি, নিরাপদে থাকি’। কিন্তু কোথায় এই বিধি।

কর্তৃপক্ষ মেলার জন্য শাহজাহান মাঠটি রেল থেকে ভাড়া নিয়েছে মাত্র এক মাসের জন্য । কিন্তু চলছে দু’মাস। অবৈধ টাকা ঢুকছে রেলের অসাধু কর্মকর্তার পকেটে। শোনা যাচ্ছে রেল কর্মকর্তাদের ম্যানেজ করেই দুমাস ব্যবহার করা হচ্ছে। রাজস্ব হারাচ্ছে সরকার। মেলা এ মাসেও শেষ হয় কিনা সন্দেহ। এক মাসের জন্য সমিতির সদস্যদের স্টল ভাড়া ১৫ হাজার আর বহিরাগতদের জন্য ৫৮ হাজার ৫০০ টাকা। তবে তা এখন চলছে ডিসকাউন্টে।

বৃহস্পতিবার রাতে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, প্রায় ২০০টি স্টল খোলা হয়েছে শেষ পর্যন্ত। গত ৬ জানুয়ারী আগ্রাবাদ হোটেলে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মেলার প্রস্তুতি ঘোষনা করা হলে ৭ জানুয়ারী মেলা প্রাঙ্গনে উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী মেলা। তবে গত ৮ জানুয়ারী প্রত্যক্ষভাবে দেখা গেছে স্টলগুলোর ৯৫ ভাগই খালি ছিল। তবে ১৫ জানুয়ারী থেকে পুরোদমে চালু হয়েছে প্রায় ২০০ স্টল। কভিডের কারনে সরকারের পক্ষ থেকে বন্ধ করার নির্দেশনা দেওয়া হলেও কয়েকদিন তা মানা হয়েছে নোটিস লাগিয়ে। পরে তা আবার উধাও হয়ে গেছে। কারন গত বৃহস্পতিবার রাতে শত চেষ্টা করেও এই নোটিসের ছবিটি তোলা যায়নি প্রত্যক্ষভাবে না থাকায়।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এবারের মেলায় ২০০টি স্টলের মধ্যে টাঙ্গাইলের শাড়ী, জামদানী শাড়ী, চামড়াজাত সামগ্রী, হ্যান্ডিক্র্যাফটস, হারবাল পণ্য, খেলনা, জুয়েলারী, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, তৈরী পোষাক, পাহাড়ীদের তৈরী বস্ত্র শিল্প, মাটির তৈরী পণ্য, তৈজসপত্র ও তরুণীদের থ্রী-পিসসহ ঐতিহ্যবাহী সকল সেক্টরের দেশীয় পণ্য।

আরও পড়ুন