২০ মার্চ ২০২৬

উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের উখিয়া দেড় লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট বাইল্যাখালী এলাকা থেক তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মো. মিজান (২১) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের রোহিঙ্গা বনি আমীনের ছেলে। তিনি দীর্ঘ দিন কৌশলে ইয়াবা পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারী উখিয়া থানাধীন কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকশ আভিযানিক দল ওই স্থানে পৌঁছে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌঁড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মিজান নামের রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে পাচারকারির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধৃত মিজানকে জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন