বাংলাধারা প্রতিবেদন »
উজবেকিস্তান থেকে ফিরে সিএমপি কারাতে ও বক্সিং দল তাদের পদক ও সনদ নিয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএমের সাথে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে কমিশনরের কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে উজবেকিস্তানের রাজধানী তাসকন্দে অনুষ্ঠিত এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়ণশীপে বাংলাদেশ মহিলা কারাতে দলের ম্যানেজার এর পাশাপাশি জাজেস কোর্সে অংশগ্রহণ ও জাজ হিসেবে দ্বায়িত্ব পালন করনে সিএমপি ও বাংলাদেশ পুলিশের সদস্য এএসআই (নিঃ) মোছাঃ লতা পারভীন।
তিনি দেশে ফিরে তার কারাতে ও বক্সিং দলসহ পদক ও সনদ নিয়ে কমিশনারের সাথে সাক্ষাৎ করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি












