২১ মার্চ ২০২৬

উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

বাংলাধারা প্রতিবেদন »

শুরু হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, এরপরে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলন উদ্বোধনকালে তিনি চট্টগ্রামের সাবেক নেতা মহিউদ্দিন চৌধুরী, আখতারুজ্জামান বাবু ও আতাউর রহমান কায়সারকে স্মরণ করেন।

তিনি সাবেক এ নেতাদের স্মরণ করে বলেন, এক সময় মঞ্চে চট্টগ্রামের সাবেক নেতারা বসতেন। কিন্ত আজ কেউ বেঁচে নেই। আগামী সম্মেলন পাবো কিনা জানি না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকাল ৩টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। কেন্দ্রীয় নেতারা নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন