১৯ মার্চ ২০২৬

উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস

খাগড়াছড়ি প্রতিনিধি »

পার্বত্য খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পাহাড়ী দুর্গম এলাকায় দুই গ্রামের খেটে খাওয়া অসহায় হত দরিদ্রদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

সোমবার (০১ফেব্রুয়ারি) দুপুরের দিকে পাহাড়ী জনপদ ভাইবোনছড়া ইউনিয়নের দূর্গম এলাকার সুধন্য কার্বারী পাড়া ও রবিধন কার্বারী পাড়ার ১৫০জন খেটে খাওয়া অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রসঙ্গত,গতকাল (৩১ জানুয়ারি)  বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রবিধন কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৈসা সামাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক ও দুইজন কার্বারী পাড়ার গরীব পরিবারের জন্য শীতবস্ত্র ও বিদ্যালয়ের সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে যান। তখন তিনি পাড়ায় সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। তারই অংশ হিসেবে আজ সকালে দুইটি পাড়ায় সফরকালে ১৫০জন গরীব অসহায় নারী-পুরুষের নিকট শীতবস্ত্র তুলে দেন। এসময় এলাকার বেসরকারি বিদ্যালয়ের ভবন সমস্যা, আসবাবপত্র সমস্যা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। এমন দুর্গম এলাকায় নিজে পরিদর্শনের সুযোগ পেয়ে এলাকাবাসীর উদ্যোগকে ধন্যাবাদ জানান

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস আরো বলেন,  সুধন্য কার্বারী পাড়া ও রবিধন কার্বারী পাড়ায় টীকাদান কেন্দ্র স্থাপনের উপরও গুরুত্ব দিবে বলে জানান।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, কার্বারী এসোসিয়েশন সভাপতি পূর্ণ ভূষণ ত্রিপুরা, বেসরকারি উন্নয়ন সংস্হা জাবারাং এর  নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন